দেশে ফিরলেন সাকিব

০৬ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

বিসিবির প্রস্তাবিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব। বুধবার বিসিবি প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে ফিটনেস টেস্টে নাম রয়েছে তার। ৯ নভেম্বর থেকে শুরু হবে এই ফিটনেস টেস্ট। সেই অনুশীলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই ফিরলেন তিনি।

তবে সাকিবের এবারের দেশে ফেরাটা অন্যরকমের। সবধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরলেন তিনি। এর আগে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির জন্য গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ছয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। কিন্তু তখনও নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ায় অনেকটা চুপিসারেই দেশে ফিরেছিলেন তিনি। আর এবার মুক্ত হয়েই দেশে ফিরলেন সাকিব।

খেলা/এসকেএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *