ধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন কর্মী।

শনিবার সকালে উপজেলার কালামপুর এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ নামে কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার সোহেল রানা জানান, সকালে চারতলা বিশিষ্ট ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন পুরো চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ধামরাই, সাভার, আশুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় ফায়ার সার্ভিসের অন্তত ১৫ জন আহত হন বলে নিশ্চিত করেছেন তিনি।

তবে কিভাবে আগুন লেগেছে এখানে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *