২৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
১৯৯২ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩ মাস কোমায় ছিলেন। ২৮ মে সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নূরুর রহমান দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন প্রত্যক্ষভাবে। মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন নিরলসভাবে। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজনৈতিক সচেতনদের মুক্তিবাহিনীতে রিক্রুট করতেন।
প্রয়াত নূরুর রহমানের বড়ো ছেলে রেজাউর রহমান দেশের একটি খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিভাগের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি প্রথমসারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি। আরেক ছেলে রহমান মুস্তাফিজ ও তার স্ত্রী কাজী তামান্না তৃষা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন।
প্রয়াত নূরুর রহমানের স্ত্রী ফজিলাতুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীণ সদস্য। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ২০১১ সালের ১৫ অক্টোবর থেকে শয্যাশায়ী।
আর্ট নিউজ পরিবারের পক্ষ থেকে প্রয়াত নূরুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
নূরুর রহমান/টিটি/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply