নিউজ ডেস্ক: গতকাল ৮ সেপ্টেম্বর ছিল সিপিবি নেতা কমরেড পরিমল চন্দ্র মন্ডলের ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পার্টির ৪৫-৪৬নং ওয়ার্ড শাখার উদ্যেগে সংগঠনের থানা কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কমরেড আবু তাহের বকুলের সভাপতিত্বে ও শাখা সম্পাদক কমরেড হামিদুর রহমান ইকবালের সঞ্চালনায় স্মরণসভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সভাপতি কমরেড বিকাশ সাহা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, কমরেড সাইফুল ইসলাম সমীর, কমরেড রতন কুমার দাস, কমরেড আনোয়ার হোসেনসহ অন্যরা।
নেতারা বলেন, কমরেড পরিমল ১৯৫৫ সালে বিক্রমপুরে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই দ্রারিদ্র্য আর সাম্প্রদায়িকতার সাথে তার লড়াই। এই লড়াই তাকে জীবনের শেষদিন পর্যন্ত শিখিয়েছে শ্রেণি সংগ্রামের প্রয়োজনিয়তা। তিনি জীবন থেকে বুঝতে পেরেছিলেন শ্রমিক-মেহনতি মানুষের মুক্তি ছাড়া প্রকৃত মানবমুক্তি আসবে না। স্বাধীনতার পর তিনি ঢাকায় চলে আসেন এবং পার্টির সাথে যুক্ত হন। তিনি পার্টির প্রতিটি কর্মসূচিতে থাকতেন, মিছিলের প্রিয়মুখ ছিলেন কমরেড পরিমল। পার্টির যে কোন কাজ তিনি দরদ দিয়ে করতেন। কমিউনিস্ট গুণাবলী বলতে যা বুঝায় তা তার মধ্যে ছিল, তিনি শুধু চর্চা করতেন না সহযোদ্ধাদের চর্চা করতে উদ্বুদ্ধ করতেন। তিনি সাহসের সাথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। দেয়াল লিখনে ছিল তার অসম্ভব দক্ষতা। তিনি তার কাজ দিয়ে পার্টি কমরেডদের আস্থাশীল হয়ে উঠেছিলেন। সৎ, সরল, বিনয়ী পরিমলদা ছিলেন সকলের প্রিয়। সূত্রাপুর থানা এলাকায় আজকের যে পার্টির ভিত্তি তার সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড পরিমল।
নেতৃবৃন্দ বলেন, আজকে দেশের এক অস্থিরতা চলছে, পার্টির ভেতরেও অস্থিরতা। এখন কমরেড পরিমলের মতো নিবেদিত, সংগ্রামী ও শ্রেণিচেতনাসম্পন্ন মানুষের খুব প্রয়োজন।
সিপিবি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply