০৪ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী চার বছর হোয়াইট হাউস কার নিয়ন্ত্রণে থাকবে তা জানতে মার্কিনীদের মত সারা দুনিয়া অপেক্ষায় আছে।
দেশটিতে কয়েক দফায় ভোট গ্রহণ শেষে চলছে ভোট গনণা। এ পর্যন্ত পাওয়া খবরে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন ২৩টি রাজ্যে। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা, টেক্সাস,ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও। খবর: এএফপি।
এদিকে, বাইডেন এ পর্যন্ত তার নিজ রাজ্য ছাড়াও নিউইয়র্ক ও ওয়াশিংটনসহ ২০টি রাজ্যে জয় পেয়েছেন। অবশ্য এ রাজ্যগুলো ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৬ সালের নির্বাচনে এসব আসনের সবগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জয় পেয়েছিলেন।
এখন পর্যন্ত বাইডেন ২৩৮টি ইলেক্টোরিয়াল কলেজ ভোট এবং ট্রাম্প ২১৩ টি ইলেক্টোরিয়াল কলেজ ভোট পেয়েছেন।
















Leave a Reply