বাস-ট্রাক সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

১১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-কাওয়ালীপাড়া-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকার নাম কামরুন্নাহার। তিনি উপজেলার কুশুরা ইউনিয়নের কান্ট্রাহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

জানা যায়, সহকারী শিক্ষিকা কামরুন্নাহার স্কুলের কাজে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাওয়ার জন্য মহিষাশী বাজার বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসে ওঠেন। বাসটি আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া নামক স্থানে পৌঁছুলে একটি দ্রুতগতির মাটিভর্তি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ওই স্কুলশিক্ষিকা ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩০ যাত্রী। এদের মধ্যে নারী ও শিশুসহ ছয়জনের অবস্থা গুরুতর।

ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান আতিক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *