১৩ জুন ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো থেকে আরও এক দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার দিকে শেডের নিচে চাপা পড়া অবস্থায় দেহাবশেষটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় দুপুর আড়াইটার দিকে শেডের নিচে চাপা পড়া অবস্থায় একটি দেহাবশেষ (পায়ের দিকের কিছু হাড়গোড়) উদ্ধার করা হয়েছে। এটাকে একটি মরদেহ হিসেবে গণনা করা হচ্ছে।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ উদ্ধার ও হাসপাতালে মৃত্যু নিয়ে মোট ৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply