০৩ মে ২০২১ (নিউজ ডেস্ক): আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছর এই দিনে সারা বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য জনগণের পণ্য’।
ইউনেস্কোর ১৯৯১ সালে অনুষ্ঠিত ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা নিয়ে আজ ‘সাংবাদিকদের পেশাগত মর্যাদ ও অধিকার শীর্ষক’ এক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে।
বিজেআরএফ সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করতে এবং আলোচনায় যোগদান করে মতামত ব্যক্ত করাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা জনগণকে কোভিড-১৯ মহামারির তথ্য জানানোর জন্য অক্লান্তভাবে কষ্টকর, বিপজ্জনক এবং মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিকূল পরিবেশে কাজ করে যাওয়া প্রয়াত সাংবাদিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।
তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় মৌলিক নীতিমালা অনুসরণ। বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন ও ত্যাগী সাংবাদিকদের স্মরণ। এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই দিবসটি হোক সাংবাদিক সমাজের অঙ্গিকার।
গণমাধ্যম দিবস/এসকেএম













