১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ভারতীয় হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকার চলমান লকডাউন প্রত্যাহার করায় আগামীকাল থেকে ভারতীয় হাইকমিশনের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) চালু হবে।
মঙ্গলবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, “লকডাউনের বিধি-নিষেধ তুলে নেয়ায় আমাদের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পুনরায় ১১ আগস্ট ২০২১ থেকে ভিসা কার্যক্রম শুরু করবে।”
আরও পড়ুন: নিজেদের বানানো টিকা আনছে ভারত
এতে আরও বলা হয়, ট্যুরিস্ট ভিসার আবেদন ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে। বুধবার থেকে আইভিএসি-তে ভিসার আবেদন করার জন্য আবেদনকারীদের কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেয়ার প্রয়োজন নেই।
ভারতের ভিসা/কিউটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply