ভেঙে দেয়া হলো দেশের সব সরকারি ক্রীড়া সংস্থা

স্পোর্টস ডেস্ক: দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেয়া হয়েছে।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামি ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে। এবং তা ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক।

ক্রীড়া সংস্থা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *