মানচিনির শরীরে করোনার হানা

০৭ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা ভাইরাসের কবলে এবার ইতালির কোচ রবার্তো মানচিনি। উয়েফা নেশন্স লিগের আগে খেলোয়াড় ও স্টাফদের করোনা টেস্ট করানো হয়। তাতেই পজেটিভ রিপোর্ট মানচিনির বেলায়।

শুক্রবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ বছর বয়সী মানচিনি। তবে তার শরীরে কোভিড-১৯ এর কোনো লক্ষণ নেই। বর্তমানে তিনি নিজের বাড়িতেই সেলফ আইসোলেশনে আছেন। উয়েফা ও ইতালির স্বাস্থ্য প্রটোকল মেনে দ্রুতই কাজে ফিরবেন তিনি। খবর: গোল ডট কম।

আগামী বুধবার এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ইতালির। এর চার দিন পর ন্যাশন্স লিগে পোল্যান্ডের মুখোমুখি হবে তারা।

স্পোর্টস/এসকেএম/আরএম