মালদ্বীপে বাংলাদেশির মৃত্যু

২১ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): মালদ্বীপে ভবন থেকে পড়ে মোহাম্মদ নুরু মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

জানা যায়, নুরু মিয়া মালদ্বীপের একটি কনট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।

১৪ এপ্রিল কাজ করার সময় হঠাৎ চারতলা থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আইসিইউতে ৬ দিন জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০ এপ্রিল ভোর ৬টায় তিনি মারা যান।

নুরু মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের মৃৎ আলী চৌধুরীর ছেলে।

মালদ্বীপ/এসকেএম