মালয়েশিয়ায় দুই শতাধিক বিদেশি শ্রমিক গ্রেফতার

৩০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালয়েশিয়া): মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছেন ৮৮ জন বাংলাদেশি শ্রমিক। অভিবাসন বিভাগের অভিযানে মোট ২২৯ জন বিদেশি শ্রমিককে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। চলতি মাসেই এ নিয়ে চার দফা অভিযানে মোট ২৭০ জন বাংলাদেশি শ্রমিক গ্রেফতার হলেন।

বুধবার বেলা ১১টায় মালয়েশিয়ার ক্লাংয়ের একটি কারখানায় অভিযান চালিয়ে এই ২২৯ জনকে গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ গণমাধ্যমকে জানান, পুলিশ, শ্রম বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স ও জাতীয় নিবন্ধনকরণ বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে সংস্থাগুলির ১২৫ জন অংশ নেন।

গণমাধ্যমে দেয়া বিবৃতিতে মহাপরিচালক বলেন, অভিযানের সময় ভারতের ৯৯, বাংলাদেশের ৮৮, পাকিস্তানের ৩৩, মিয়ানমারের ৫, ইন্দোনেশিয়ার ৩ এবং একজন নেপালি-সহ মোট ২৯৯ জন বিদেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত অপরাধের মধ্যে রয়েছে, বৈধ ভ্রমণের ডকুমেন্টস না থাকা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার। আটক ব্যক্তিদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেয়ার আগে কোভিড-১৯ এর স্ক্রিনিং করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতার হওয়া শ্রমিকদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য তদন্ত করা হচ্ছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ জানান, লকডাউনের বিধিনিষেধ না মানায় কারখানা কর্তৃপক্ষকে পুলিশ ১০ হাজার এবং শ্রম বিভাগ ২০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে।

এছাড়াও চলতি মাসে আরও তিন দফায় অভিযান চালায় অভিবাসন বিভাগ। সেই অভিযানগুলিতে ৭০৯ জন অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৮২ জন।

বাংলাদেশি গ্রেফতার/আরএম/কিউটি

অভিবাসী কর্মীদের ভিসা বন্ধ রাখছে মালয়েশিয়া

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *