মাসুদ-প্রদীপের ব্যাংক হিসাব স্থগিত

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৮ জনের ব্যাংক হিসাব ৩০ দিনের ব্যাংক হিসাব স্থগিত করেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের সূত্র ধরে বিএফআইইউ এ ব্যবস্থা নিয়েছে।

বিএফআইইউ-এর দেয়া চিঠির ভিত্তিতে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া এসআই লিয়াকত আলী, চলচ্চিত্রের খলনায়ক ইলিয়াস কোবরা, চুমকি কারান, প্রতীম কুমার দাশ, প্রত্যুষ কুমার দাশ ও দিলীপের হিসাব স্থগিত করা হয়েছে।

সোমবার বিএফআইইউ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। চিঠি ইস্যু করার তিনদিনের মধ্যে স্থগিত করা অ্যাকাউন্টের নাম, নম্বর, সাম্প্রতিক লেনদেনের বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

অ্যাকাউন্টগুলোকে লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুইটি মামলা করে। এছাড়া রামু থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় ৫ আগস্ট নিহত রাশেদের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ৯ জনকে আসামি করে মামলা করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে। তিনি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া এসআই লিয়াকত আলী, টুটুল ও নন্দ দুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ মোস্তফা। এদের মধ্যে মোস্তফা ও টুটুল পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *