
অধ্যাপক শোয়াইব জিবরান
শোয়াইব জিবরান (মুক্তমত): শিক্ষার সংস্কার নিয়ে আলাপ চলছিল। আলাপ সিদ্ধান্ত আকারে আজ ঘোষিত হয়েছে। সিদ্ধান্তগুলো নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য।
এ সিদ্ধান্তগুলো ঘোষিত হওয়ার পর অধিকাংশ মানুষ অভিনন্দন জানিয়েছেন। দুটো সমালোচনা এ পর্যন্ত চোখে পড়েছে।
প্রথম সমালোচনা হচ্ছে: ‘নবম-দশম শ্রেণিতে বিভাগ না থাকায় ভবিষ্যতে বিশেষজ্ঞ তৈরি হবে না। বিশেষত বিজ্ঞানের সবগুলো বিষয় মিলিয়ে সাধারণ বিজ্ঞান নামে একটি বিষয় থাকায় শিক্ষার্থীরা পদার্থ রসায়ন জীব এ রকম আলাদা আলাদাভাবে যে জ্ঞান পেতো তার ঘাটতি ঘটবে। পাশাপাশি কারিগরী বিষয়ে জোর দেয়ায় ভবিষ্যতে টেকনিশিয়ান পাওয়া যাবে, বিজ্ঞানী পাওয়া যাবে না।’
বিষয়টিকে বাস্তবতার নিরিখে বিবেচনা করলে বোধ হয় ভাল হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বাংলাদেশের গ্রাজুয়েটদের ৬৬ শতাংশ বেকার। এ দেশে বর্তমানে ১০ হাজার টাকা বেতনে উচ্চশিক্ষিত লোক পাওয়া যায়। কিন্তু দ্বিগুণ বেতন দিয়ে টেকনিশিয়ান এমনকি নিরক্ষর ড্রাইভার পাওয়া কঠিন।
উচ্চশিক্ষা সারা দুনিয়াতেই অধিকতর মেধাবীদের জন্য। কিন্তু এ দেশে সবাই অনার্স-মাস্টার্স করতে চায়। পারলে সবাই পিএইচডি-ও করে। আমাদের উচিৎ হবে উচ্চশিক্ষার সুযোগ সীমিত করে বুনিয়াদী ও কারিগরী শিক্ষার সুযোগ অধিক তৈরি করা। অধিক মেধাবীরা গ্রাজুয়েট পর্যায়ে বিশেষজ্ঞজ্ঞান লাভ করবে।
দ্বিতীয় সমালোচনা এসএসসি ও এইচএসসি’র প্রথম বর্ষের নম্বর যোগ করা নিয়ে। এতে নম্বর দেয়া নিয়ে স্কুল কলেজের শিক্ষকদের উপর অনৈতিক চাপ বাড়তে পারে। এটা নিয়ে ভাবা যেতে পারে।
এ বিষয়গুলোর সুহারা কঠিন কিছু নয়। শিক্ষায় যে নতুন চিন্তাগুলো এসেছে তাকে আপাতত দিলখোলা অভিনন্দন জানানো যেতে পারে।
আরও পড়ুন: পরিমার্জিত নতুন শিক্ষা কার্যক্রম ২০২৩ সালে শুরু হবে
২. সামন্তযুগে রাজারা সামান্য কারণে গর্দান নেয়ার ঘোষণা দিতেন। সে যুগ নিশ্চয়ই আমরা পার হয়ে এসেছি। তাই হয়ত এ দেশে ছোট বড় অনেক মানুষ বিশেষত কর্তাদের অনেক বড় বড় অবহেলা বা কাণ্ডের জন্য অনেক সময় শাস্তি পেতে দেখা যায় না। স্কুলে ময়লা পাওয়ার জন্য সতর্ক করা যেতে পারে বা তারচেয়ে বেশি ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু তাই বলে বরখাস্ত বেশি হয়ে গেল কি না ভেবে দেখার অনুরোধ জানাই। ব্যবস্থা সবার জন্য সমান হোক। শুধু নিরীহ মাস্টর বলে…
শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও মানসম্মত শিক্ষা সবার জন্য হোক।
লেখক পরিচিতি: শোয়াইব জিবরান; কবি ও অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply