শ্রীপুরে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের চাউবন এলাকার গভীর গজারিবনের ভেতর থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে লাশটির খোঁজ মেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ওই এলাকার একটি সড়ক থেকে বেশ কিছুটা দূরে ঘন গজারিবনের ভেতর লাশটি পাওয়া যায়। স্থানীয় লোকজন পচা গন্ধ পেয়ে গন্ধের উৎস খুঁজতে বনের ভেতর যান। সেখানে গিয়ে তারা ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।

চাউবন এলাকার এক বাসিন্দা বলেন, এলাকাটি খুবই নির্জন। দুর্গন্ধ পেয়ে ভেতরে গিয়ে তরুণীর লাশ দেখতে পান লোকজন। স্থানীয় কেউ লাশটি দেখে পরিচয় নিশ্চিত হতে পারেননি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমজাদ শেখ বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মেয়েটির বয়স ২৫ বছর হতে পারে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *