নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের মোজা তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্ঠা চলিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতি পরিমাণ জানাতে পারেননি।
এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply