২২ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি শুটিং স্পটে চলছিল হলিউড ছবি ‘রাস্ট’ এর শুটিং। গোলাগুলির একটি দৃশ্যে ছিলেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। চিত্রনট্য অনুসারেই সবকিচু চলছিল। হঠাৎ ঘটল এক বিপত্তি। অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপসের বন্দুক থেকে বেরিয়ে এল সত্যিকারের বুলেট। সাথে সাথে মারা যান ছবির মুখ্য চিত্রগ্রাহক হ্যালেন হাটচিনস। গুরুতর আহত হন ছবির পরিচালক জোল সুজা।
সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে খবরটি প্রকাশ করে বিবিসি।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আপাতত তদন্ত চলছে। শুটিংয়ের বন্দুক থেকে কী করে গুলি বেরিয়ে এল, আর সেসব শুটিং সেটে কী করে ঢুকল এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পাশাপাশি এসব অস্ত্র দেখভালের দায়িত্ব কাদের দেয়া হয়েছিল, সে বিষয়েও খোঁজ নিচ্ছে তারা।
জানা গেছে, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই গুলিবিদ্ধ হ্যালেনাকে হেলিকপ্টারে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আহত পরিচালককে অন্য একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।
অভিনেতার এক মুখপাত্র এপি নিউজ এজেন্সিকে বলেন, এটা নিছক দুর্ঘটনা। নকল বন্দুক থেকে ফাঁকা গুলি চালাতে গিয়েছিলেন বল্ডউইন। অভিনেতা নিজেই গোয়েন্দাদের সাথে এসব নিয়ে কথা বলে ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply