অসুস্থ অভিনেত্রী শ্রীলেখা

১৮ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): অসুস্থ হয়ে শয্যাশায়ী ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

শ্রীলেখার বরাত দিয়ে খবরে বলা হয়, গলায় কষ্ট হচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। বুধবার বিকাল থেকেই অসুস্থ তিনি। জ্বর, গলা, গা-হাত-পা ব্যথায় কাবু করেছে তাকে।

শ্রীলেখা বলেন, এখনও স্বাদ-গন্ধ চলে যায়নি। মনে হচ্ছে, জীবাণুঘটিত জ্বর হয়েছে আমার। আপাতত তাই কোনও পরীক্ষা করাননি।

বুধবার থেকেই গলার স্বর অল্প বদলেছে শ্রীলেখার। বিকালে অসুস্থ হওয়ার পরেই অনুরাগীদের জানান, আপাতত তিনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ‘নির্ভয়া’ ছবির অন্যতম অভিনেত্রীর গলার স্বর ভাঙা। কথা বলতে কষ্ট হচ্ছে তার। ঘুমেই বিশ্রাম খুঁজছেন তিনি। এও জানিয়েছেন, এই মুহূর্তে মা-বাবার অভাব তার মন দুর্বল করে দিয়েছে। এদিকে, অসুস্থতার মধ্যেও নজর সারমেয়দের দিকে। এক হারিয়ে যাওয়া সারমেয় শিশুর ছবি দিয়ে তাকে তার অভিভাবকের হাতে পৌঁছে দেয়ার অনুরোধ জানিয়েছেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *