বিনোদন ডেস্ক: অস্কারের ৯৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইও। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই সম্মান পেলেন তিনি। তার সাথে এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস, কেট ব্ল্যানচেট, আন্দ্রেয়া রাইজবরো, মিশেল উইলিয়ামস। শেষ পর্যন্ত পুরস্কার উঠল মিশেল ইওর হাতে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।
এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।
একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ নামের সিনেমা পেয়েছে সেরা সিনেমার অ্যাওয়ার্ড। আর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার।
অস্কার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply