আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সব অপচেষ্টা প্রতিহত করবে

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে যে কোন অপচেষ্টা অব্যশই প্রতিহত করবে। এমনটাই বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শনিবার চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশে অরাজকতা সৃষ্টি এবং ২০১৩ ও ২০১৪ সালের মত অগ্নি সন্ত্রাস করতে চায়।

মন্ত্রী বলেন, আমাদের শান্তি শৃঙ্খলা যেন কোনভাবে বিনষ্ট না হয়, শান্তি বজায় রেখে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেয়া যায়, সে লক্ষ্যে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচি। এর মধ্যে পাল্টাপাল্টি কিছু নেই। শান্তি, শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ অতীতেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান, সাবেক সচিব ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন, জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত অণুজীব বিজ্ঞানী ডক্টর সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *