১১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন। আর আধুনিক বাংলাদেশ সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সরকারের সময়ে বাংলাদেশের কোন অঞ্চল উন্নয়ন বঞ্চিত থাকবে না। শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ।
মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সময়ের বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে গেছে। এখন প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গেছে। ইন্টারনেট সংযোগসহ ডিজিটাল বাংলাদেশের সুফল সবখানে পাওয়া যাচ্ছে। এই পরিবর্তিত বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন।
আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সেলিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতার উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply