আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া এবার একটি হাসং-১৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আসন্ন সামরিক মহড়ায় কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুমকি দেয়ার পর শনিবার স্থানীয় সময় বিকালে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। খবর: রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, দীর্ঘপাল্লার এ ক্ষেপণাস্ত্রটি ১ ঘণ্টা ৬ মিনিট ৫৫ সেকেন্ডে ধরে ওড়ার সময় সর্বোচ্চ ৫৭৬৮ কিলোমিটার উঁচুতে ওঠে এবং ৯৮৯ কিলোমিটার দূরে জাপান সাগরের পূর্ব নির্ধারিত এলাকায় গিয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো শত্রু বাহিনীগুলোকে তারা প্রতিহত করতে সক্ষম। এ পরীক্ষা তা প্রমাণ করেছে বলে দাবি পিয়ংইয়ংয়ের।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি প্রতিরোধে সহায়তার লক্ষ্যে মার্চে ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়া চালানোর কথা রয়েছে। তার আগেই এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং এক বিবৃতিতে বলেছেন, যে কোনও শত্রুতামূলক পদক্ষেপের ‘শক্তিশালী ও অপ্রতিরোধ্য’ জবাব দেয়া হবে। তিনি উত্তর কোরিয়াকে হুমকি দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

ক্ষেপণাস্ত্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *