নিউজ ডেস্ক: তেহরানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারি ও নাগরিকদের সরিয়ে আনা হচ্ছে। তেরানে বসবাসরত প্রায় ১০০ জন বাংলাদেশি ইতোমধ্যেই দূতাবাসে যোগাযোগ করেছেন। এদের নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার ১৭ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, তেহরানে অবস্থানরতরা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছেন।
তেহরানে থাকা প্রবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন তিনি। তবে তাদের সিরিয়ে নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত সচিব। নিরাপদ স্থানে সরে যেতে দূতাবাসে যোগাযোগকারী ১০০ জনকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। দূতাবাসের ৫০ কর্মীর পাশাপাশি এদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত। এই সংঘাতে প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য নাগরিকরা রয়েছেন জীবন সংশয়ের হুমকির মধ্যে। এমন পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনদের জরুরী যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন: +৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫ নাম্বার।
ইরান প্রবাসী/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus













