আন্তর্জাতিক ডেস্ক (কুয়েত)
এটিএম বুথ থেকে টাকা চুরির দায়ে কুয়েতে এক বাংলাদেশি ও দুই পাকিস্তানি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া বাংলাদেশির নাম রাজু। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়া বাংলাদেশি দুই পাকিস্তানির সাথে যোগসাজশ করে এই জালিয়াতি করে। মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত সিন্ডিকেটের আন্তর্জাতিক শাখার সন্ধানও পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার ৪ আগস্ট কুয়েতের স্থানীয় গণমাধ্যম এই জালিয়াতি এবং গ্রেফতারের সংবাদ প্রকাশ করে। বাংলাদেশি রাজু কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। অন্যদিকে, মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন দুই পাকিস্তানি।
বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে রাজুকে গ্রেফতার করা হয়। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-শুয়েখ থেকে আটকের সময় রাজুর কাছ থেকে ৫ হাজার দিনারসহ বিদেশে অবৈধ তহবিল স্থানান্তরের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি সিম, ব্যাংক কার্ড ও ফোন জব্দ করেন গোয়েন্দারা।
রাজুর কাছে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে অন্যদেশে অবৈধভাবে টাকা পাঠানোর স্লিপ ছিল। আটকের পর ফিঙ্গারপ্রিন্ট ও বুথের ক্যামেরার ফুটেজ থেকে গোয়েন্দারা রাজুর সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হন।
তদন্তে জানা যায়, অপরাধীরা মূলত কুয়েতি ও প্রবাসীদের টার্গেট করে এটিএমের কার্ডলেস (জালিয়াতি)-এর মাধ্যমে বুথ থেকে টাকা বের করতো।
কুয়েত/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD Plus
















Leave a Reply