১৪ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হৃদযন্ত্রের সমস্যার কারণে আবারও হাসপতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ হাসপাতালে ভর্তি করা হয়। খবর: ইন্ডিয়া এক্সপ্রেসে।
হাসপাতালের হৃদরোগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রাখা হয়েছে মনমোহনকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তার জ্বর এবং দুর্বলতা জনিত সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
২০২০ সালের মে মাসেও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন। বেশ কিছু দিন চিকিৎসাধীনও ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই দফায় ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকা ৮৯ বছরের প্রবীণ কংগ্রেস নেতার ১৯৯০ এবং ২০০৯ সালে দুই বার হার্ট-বাইপাস সার্জারি হয়েছে।
মনমোহন সিং/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply