আরেকটি গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মাইকোলাইভের স্নিহুরিভকা শহরটি বৃহস্পতিবার পুনরুদ্ধার করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারের পর ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেনের সেনাদের উল্লাস করতে দেখা গেছে। খবর: আল-আরাবিয়া।

মাইকোলাইভে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবশেষ শহর ছিল স্নিহুরিভকা। এটি পুনরুদ্ধারের মাধ্যমে গোটা মাইকোলাইভে নিজেদের নিয়ন্ত্রণপ্রতিষ্ঠার বার্তা দিল ইউক্রেন।

গত মার্চে রাশিয়ার দখল করে নেয়া খেরসন অঞ্চলের সবচেয়ে কৌশলগত এলাকা ছিল মাইকোলাইভের স্নিহুরিভকা শহরটি।

শহরটি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউক্রেনের ১৩১তম গোয়েন্দা ব্যাটালিয়ন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *