ইউক্রেনকে ন্যাটোতে চায় তুরস্ক

নিউজ ডেস্ক: ন্যাটোতে ইউক্রেনের যোগদানের দাবিকে সমর্থন করে আঙ্কারা। এমনটাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইউক্রেন যুদ্ধের অবসান করতে শান্তি প্রচেষ্টায় ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি।

ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে এরদোগান বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্যতা রাখে। ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, দুপক্ষেরই শান্তি আলোচনায় ফিরে যাওয়া উচিত। তিনি বলেন, শান্তি প্রচেষ্টায় কোনেও পরাজয় থাকে না।

জেলেনস্কি তার প্রতি সমর্থন জানানোয় এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার লিথুনিয়ার ভিলনিয়াস শহরে ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এরদোগানের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার পর এক ট্যুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। দেশ, জনগণ এবং স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি।

তুরস্ক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *