আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয় পাইলটদের জন্য এফ-১৬ যুদ্ধবিমানে ফ্লাইট প্রশিক্ষণ শুরু করবে যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবরে শুরু হবে এ প্রশিক্ষণ।
বৃহস্পতিবার পেন্টাগন এ ঘোষণা দিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, সেপ্টেম্বরে পাইলটরা ইংরেজি ভাষার প্রশিক্ষণ নেয়ার পর এ প্রশিক্ষণ শুরু হবে।
ফ্লাইট প্রশিক্ষণ অ্যারিজোনায় অনুষ্ঠিত হবে জানিয়ে মুখপাত্র আরও বলেন, বেশ কয়েকজন পাইলট ও কয়েক ডজন বিমান রক্ষণাবেক্ষণ ক্রু প্রশিক্ষণে অংশ নেবেন।
এর আগে রোববার ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ-১৬ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এতে ইউক্রেনের দীর্ঘস্থায়ী ইচ্ছা পূরণ হবে। দেশটি বলেছে- এ পদক্ষেপ তাদের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে তাদের পালটা আক্রমণে সহায়তা করবে।
নরওয়ের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, তার দেশও ইউক্রেনকে এফ-১৬ দেবে।
এদিকে ডেনমার্কও ইউক্রেনীয় আট পাইলটকে এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোর প্রশিক্ষণ দেয়া শুরু করেছে।
অন্যদিকে ৬৫ জন কর্মীসহ পাইলটরা স্ক্রাইডস্ট্রুপের ডেনিশ সামরিক বিমানঘাঁটিতে পৌঁছেছেন, যাদের এফ-১৬-এর রক্ষণাবেক্ষণ ও পরিষেবা দেয়ার প্রশিক্ষণ দেয়া হবে।
যুক্তরাষ্ট্র/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply