আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূবাঞ্চল দোনেৎস্কের লবণ খনির শহর খ্যাত সোলেদারের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর সাথে কয়েক মাসের লড়াইয়ের পর চলতি সপ্তাহে শহরটির বেশিরভাগ এলাকা দখলে নিতে সক্ষম হয়েছে রুশ সেনারা।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর: বিবিসি।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১০ জানুয়ারি) বলেছে, রুশ বাহিনী ও তাদের সহযোগী ওয়াগনার গ্রুপের বাহিনী গত কয়েকদিনে দোনবাস শিল্প অঞ্চলের বেশিরভাগ শহরের নিয়ন্ত্রণে বেশ অগ্রগতি করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সোলেদার দখল পুতিন বাহিনীর জন্য বেশ সুবিধাজনক হবে। কারণ তারা দক্ষিণ-পশ্চিমে কয়েক কিলোমিটার দূরে বাখমুত শহরের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। যেখানে প্রায় ১১ মাস আগে রাশিয়া আক্রমণ করার পর থেকে উভয় পক্ষের সৈন্যরা সবচেয়ে তীব্র লড়াই ও ক্ষতি হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম নিউ ভয়েস বলছে, রাশিয়ান বাহিনী শহরের প্রধান ইউক্রেনীয় রসদ সরবরাহ রুটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার তার রাতের ভাষণে দাবি করেন, ব্যাপক ধ্বংসের পরও বাখমুত ও সোলেদার ধরে রেখেছে ইউক্রেনীয় সেনারা।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের কৌশলগত সরবরাহ লাইনে নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোলেদার বা বাখমুতের নাম উল্লেখ করেনি।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply