ইউক্রেনে পৌঁছেছে মার্কিন আব্রামস ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক আব্রামস ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভের পক্ষ থেকে সুসংবাদ। আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে। আমরা আমাদের বিগ্রেডগুলোকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছি।

প্রতিশ্রুতি রক্ষা করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, সরবরাহ বাড়ানোর জন্য নতুন চুক্তির জন্য কাজ করছে কিয়েভ।

২১ সেপ্টেম্বর জেলেনস্কির সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠানো হবে।

জানুয়ারি মাসের শেষ দিকে বাইডেন ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক সরবরাহ করা হবে। এই সংখ্যক ট্যাংক দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাংক ব্যাটালিয়ন তৈরি করতে পারবে।

আরও পড়ুন: নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ম্যাক্রোঁ

আব্রামস ট্যাংকে থাকবে ১২০ মিলিমিটার কামান এবং ৫০-ক্যালিবারের ভারি মেশিনগান। এছাড়া থাকবে অত্যাধুনিক বর্ম। এসব আনুসাঙ্গিক সরঞ্জাম সাধারণত ৭ দশমিক ৬২ মিলিমিটার মেশিনগানসহ এম১-এ২ ট্যাংকে থাকে।

ইউক্রেন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *