১০ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় ১১ ইউক্রেনীয় নিহত হয়েছেন। এমনটাই জনিয়েছেন ওই অঞ্চলটির গভর্নর ভ্যালেনটির রেজনিচেনকো।
মঙ্গলবার রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। খবর: রয়টার্স।
বুধবার গভর্নর ভালেন্তাইন রেজনিচেনকো বলেন, দিনিপ্র নদীতীরবর্তী মারগানেৎস এলাকায় গোলা হামলায় ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বিদ্যুতের একটি সংযোগ লাইনে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া হামলার কারণে একটি হোস্টেল, দুটি স্কুল, একটি কনসার্ট হল, প্রধান কাউন্সিল ভবন এবং অন্য প্রশাসনিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ব্রিটেন দাবি করছে ইউক্রেনে রাশিয়া আরও শক্তি বৃদ্ধি করছে। বিশেষ করে পদাতিক বাহিনীর সদস্য বাড়াচ্ছে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তৃতীয় সেনা কর্পস নামে মস্কো থেকে নতুন একটি সেনা ইউনিট পাঠানো হচ্ছে ইউক্রেনে।
রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply