ইউক্রেনে ২ ব্রিটিশ নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে পূবাঞ্চলীয় প্রদেশ থেকে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজের পর নিহতদের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রুশ অধিকৃত দোনেৎস্কের পূবাঞ্চল থেকে ৪৮ বছর বয়সী এন্ড্রিউ বাগশাও ও ২৮ বছর বয়সী ক্রিস্টফার প্যারি নামে ওই দুই ব্রিটিশ নাগরিক পূর্ব ইউক্রেনের সোলেদারে যুক্তরাজ্যের আটকে পড়া নাগরিকদের মানবিকভাবে সরিয়ে নেয়ার চেষ্টা করার সময় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর। খবর: আলজাজিরা।

এর আগে পুলিশ জানিয়েছিল, তাদের দুজনকে গত শুক্রবার দোনেৎস্কের সোলেদার শহরের দিকে যেতে দেখা গেছে। এর পর থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি।

ইউক্রেন জানায়, তারা স্বেচ্ছাসেবী হিসেবে দোনেৎস্কে কাজ করছিলেন। বিশেষ করে আটকেপড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করতেন।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *