আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ৪৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এক বছরে রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ১৩৬ জন শিশু নিহত হয়েছে। জাতিসংঘের এ রিপোর্ট প্রকাশ করেছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ। অন্যদিকে এক বছরে ইউক্রেনের আক্রমণে রাশিয়ার ৮০ জন শিশুর মৃত্যু হয়েছে। অধিকাংশ ঘটনাই ঘটেছে দূরপাল্লার রকেট এবং বিমান হামলায়।
রিপোর্ট অনুযায়ী, আহতের সংখ্যা এর কয়েকগুণ। আহত শিশুদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ভয়াবহ এ তথ্য নিয়ে মানবাধিকার সংস্থাগুলো সরব হয়ে উঠেছে। কেন এত শিশুর মৃত্যু হবে, এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। কিন্তু ইউক্রেন এবং রাশিয়া কোনও পক্ষই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের মিসাইল রাশিয়া অধিকৃত খেরসন এবং ক্রিমিয়ার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে বলে জানা গেছে। রাশিয়া নিয়োজিত দুই অঞ্চলের প্রশাসনই এ খবরের সত্যতা স্বীকার করেছে। খেরসনের রাশিয়ায় নিযুক্ত গভর্নর জানিয়েছেন, সেতুটি বন্ধ করে রাখা হয়েছে। গাড়ির চলাচল ঘুরিয়ে দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা সেতুটি মেরামতের কাজ শুরু করেছেন।
রাশিয়ার দাবি, স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করেছে ইউক্রেন। পরপর তিনটি মিসাইল গিয়ে আঘাত করে ওই সেতুতে। তবে এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
খেরসন ইউক্রেনের অংশ। যুদ্ধ শুরু হওয়ার পর এ অঞ্চলে তীব্র লড়াই হয়েছে। শেষপর্যন্ত রাশিয়ার সেনা এ অঞ্চল দখল করে। ইউক্রেনের সেনা ওই অঞ্চলে আবার পুনরুদ্ধার অভিযান শুরু করেছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply