আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ আরও কয়েক দশক ধরে চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
টানা ১৫ মাস ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনর যুদ্ধ। অনেকে এই যুদ্ধ বন্ধের আশা করলেও সংঘাত অবসানের কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
এ পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে বলে মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দিমিত্রি মেদভেদেভ। ভিয়েতনাম সফরের সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে সবশেষ এই মন্তব্য করেন তিনি।
ভিয়েতনাম সফরের সময় দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউক্রেন সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলবে। সম্ভবত কয়েক দশক।
ইউক্রেন নাৎসি রাষ্ট্র বলে মস্কোর দাবির পুনরাবৃত্তি করে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, যতদিন দেশটিতে এ ধরনের (সরকার) ক্ষমতায় থাকবে, সেখানে দেখা যাবে তিন বছরের যুদ্ধবিরতির পর দুই বছর ধরে সংঘাত হচ্ছে। এগুলোর সবকিছুরই বারবার পুনরাবৃত্তি হবে।
অবশ্যই রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট প্রায়শই কঠোর নানা মন্তব্য করেন। এমনকি গত মাসে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে সংক্রমণ হিসাবে আখ্যায়িত করেছিলেন তিনি। এছাড়া ইউক্রেনে রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে চলতি বছরের জানুয়ারিতে সতর্ক করে দিয়েছেলেন এই পুতিন মিত্র।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের পর দীর্ঘসময় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান।
দিমিত্রি মেদভেদেভ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply