ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা, স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী প্রসবব্যথায় কাতর। জরুরি ভিত্তিতে হাসপাতালে না নিয়ে ইউটিউবে ভিডিও দেখে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করেন স্বামী। আর এতে নবজাতকের জন্ম হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ২৭ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার ভারতে তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় ঘটেছে।

ওই নারীর প্রতিবেশীরা পুলিশকে ঘটনাটি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর ৩০ বছর বয়সী স্বামী মাদেশকে আটক করেছে।

মৃত নারীর নাম এম লগনায়কি। তিনি গৃহকর্মী ছিলেন। নবজাতককে চিকিৎসার জন্য পোচামপল্লির সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পোচামপল্লির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) মনোহরণ বলেছেন, তারা বিষয়টি জানতে পেরেছেন। ওই নারীর মৃত্যুর পরপরই পেরুগোবনপল্লির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এম রথিকা পোচামপল্লির পুলিশ পরিদর্শক এম প্রভাবতীর কাছে মঙ্গলবার অভিযোগ করেছেন।

অভিযোগে রথিকা বলেছেন, লগনায়কিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ডিএসপি মনোহরণ বলেন, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে পুলিশ একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মাদেশকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে মাদেশকে গ্রেফতার দেখানো হবে।

ভারত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *