০৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইউরোপের তিন দেশ জার্মানি, সুইডেন ও পোল্যান্ড থেকে রাশিয়ার কূটনীতিক বহিষ্কার করা হয়েছে।
এর আগে অনুমোদনহীন সমাবেশে অংশ নেয়ার অভিযোগে রাশিয়া এসব দেশের কুটনীতিককে বহিস্কার করে। এরপরই এসব দেশের পররাাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্ব স্ব টুইটার একাউন্ট থেকে রুশ কুটনীতিককে বহিষ্কারের কথা জানায়। খবর: ডেইলি সাবাহর।
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউরোপের তিন দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলো আমাদের দেশের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে, এটি তার ধারাবাহিকতামাত্র। যেটিকে আমরা রাশিয়ায় অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বলে বিবেচনা করছি।
উল্লেখ্য, রাশিয়ার বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করে রাশিয়া। গত শুক্রবার ওই কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা আসে।
রাশিয়া/এসকেএম
















Leave a Reply