৯ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের উমানে হামলা চালিয়েছে।
রাশিয়ার দাবি, উমানে বিপুল পরিমাণ হিমার্স রকেট লঞ্চারের রকেট এবং এম৭৭৭ হাউইটজার মজুদ করে রেখেছিল ইউক্রেন। এসব মজুদকৃত অস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিতে সম্মত হয়েছে রুশ সেনারা। খবর: দ্য গার্ডিয়ান।
এ ব্যাপারে নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা চালিয়ে ৩০০র বেশি রকেট ধ্বংস করেছে তারা।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে হিমার্স রকেট লঞ্চার পাওয়ার পর ইউক্রেন জানিয়েছিল, এসব অস্ত্র তাদের জন্য ‘গেম চেঞ্জার’ হবে।
হিমার্স দিয়ে খেরসনে অবস্থানরত রুশ সেনা ও তাদের সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে ইউক্রেন এবং এক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে তারা। ফলে ইউক্রেনের হাতে থাকা হিমার্স রকেট লঞ্চার এবং এর রকেট ধ্বংস করে দিতে প্রায়ই হামলা চালায় রুশ সেনারা।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply