এক বাড়িতে চার জনের গুলিবিদ্ধ লাশ

২৭ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, কানাডা): কানাডার ভ্যাঙ্কুভার শহরের এক বাড়ি থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রিচমন্ড এলাকার ওই বাড়িতে মরদেহগুলো পাওয়া যায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

লাশ পাওয়ার পর হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের ঘটনাটি সম্ভবত সোমবার রাত ৭টার দিকের।

তদন্ত দলের সদস্য ডেভিড লির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই আবাসিক এলাকাটি অনেকটা শান্ত। তবে এই হত্যাকাণ্ডটি ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে করছে। তবে ওই এলাকার অপরাধী দলগুলোর সহিংসতার সাথে এ হত্যাকাণ্ডের কোনও সম্পর্ক নেই বলে ধারণা পুলিশের।

কানাডায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে। ২০১৩ সালের পর থেকে দেশটির বৃহত্তম শহরগুলোয় অপরাধী দলগুলোর ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

কানাডা/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *