বিনোদন ডেস্ক: মক্কা পরিদর্শন ও ওমরাহ পালন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খানের নতুন সিনেমা ‘ডানকি’র শ্যুটিং শেষ করেছেন সৌদি আরবে। শ্যুটিং শেষে এই সুযোগে তিনি মক্কায় ওমরাহ পালন।
শাহরুখ ট্যুইটারে সৌদি আরবে শ্যুটিং শেষ করার ঘোষণা দেয়ার একদিন পর এ খবর আসে। এক ভিডিওতে তিনি সিনেমার কলাকুশলীদের ধন্যবাদ জানান।
শাহরুখ খান জানান, সৌদি আরবে সুন্দর শ্যুটিং হয়েছে। ‘দর্শনীয় লোকেশনে’ শ্যুটিং করতে দেয়ার জন্য তিনি সৌদি আরবের সংস্কৃতি ও চলচ্চিত্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডানকি ছাড়াও শাহরুখ খান তার ছবি ‘জওয়ান’ ও ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
শাহরুখ খান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply