কপিল শর্মার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

৩ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): সাত বছর আগের এক কর্মকাণ্ডের জেরে আইনি জটিলতায় পড়েছেন ভারতের কমেডি কিং খ্যাত কপিল শর্মা। তার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ। এ ঘটনায় তার নামে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছে সাই ইউএসএ ইঙ্ক নামের একটি সংস্থা।

মামলার অভিযোগ, ২০১৫ সালে উত্তর আমেরিকা সফরে গিয়েছিলেন কপিল শর্মা। সেই সফরে সাই ইউএসএ ইঙ্ক-এর কর্তা অমিত জেটলির সাথে ছয়টি শো’র জন্য চুক্তিবদ্ধ হন কপিল। কিন্তু পাঁচটি শো করেই ফিরে আসেন কমেডি তারকা।

একটি শো’র ক্ষতিপূরণ দেবেন বলে কথাও দিয়েছিলেন কপিল। কিন্তু পরে সেই কথাও রাখেননি তিনি।

অভিযোগকারী অমিত জেটলির দাবি, কপিল কথা রাখেননি। পারফর্ম করেননি এবং এর জবাবও দেননি। আমরা আদালতে যাওয়ার আগে তার সাথে যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি। কোনও সাড়া পাইনি। তাই অবশেষে আইনের দ্বারস্থ হয়েছি।

বর্তমানে নিউইয়র্কের একটি আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।

প্রসঙ্গত, কপিল শর্মার ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম সেরা কমেডিভিত্তিক অনুষ্ঠান। কিছুদিন আগেই অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শেষ হয়েছে। বিদেশ সফর শেষে দেশে ফেরার পর কপিল নতুন সিজনের কাজ শুরু করবেন বলে জানা যায়।

কপিল শর্মা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *