করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

৩০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৩৬৩ জন মারা গেছেন। একই সময়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬‌ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪ জনের। এতে শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন।

আরও পড়ুন: বুস্টার ডোজের বয়সসীমা কমল

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

করোনা/এএমএম/টিটি

আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *