বুস্টার ডোজের বয়সসীমা কমল

৩০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): প্রথমে ৬০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, পরবর্তীতে কমিয়ে ৫০ বছর করা হয়। এবার বুস্টার ডোজ দেয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

রোববার সকালে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে বুস্টার ডোজের বয়সসীমা কমানো নিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকাদান ও করোনার সবশেষ পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার বুস্টার ডোজের জন্য আগে বয়সসীমা ছিল ৫০ বছর। আজ থেকে তা কমিয়ে ৪০ বছর করা হলো।

করোনার টিকার নেয়ার বয়সসীমাও কমানো হয়েছে।  এখন থেকে ১২ বছর ও তার বেশি বয়সি শিশুদেরও টিকা দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেনে, এতোদিন ১২ বছর বয়সি স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হতো। এখন থেকে যারা স্কুলে যায় না, তারাও জন্মসনদ নিয়ে এলে টিকা পাবে।

করোনা ভ্যাকসিন/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ