কর্ণাটকে বাস দুর্ঘটনায় নিহত ৮

১৯ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের কর্ণাটক রাজ্যে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শনিবার কর্ণাটকের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির মধ্যে ৬০ জন যাত্রী ছিলেন। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের অবস্থাও গুরুতর।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *