কলকাতায় রেল ভবনে আগুন

০৯ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের নিউ কয়লাঘাট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে তা নেভানোর কাজে অংশ নেয়। খবর: ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার। 

কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানান, নিহত ব্যক্তিদের মধ্যে পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথী মণ্ডল ও পুলিশের কর্মকর্তা অমিত ভাওয়ালও রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দমকলের চার কর্মীও রেল পুলিশের এক কর্মী রয়েছেন। বাকি মৃতদের শনাক্ত করার কাজ চলছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

রেলওয়ে সূত্র বলছে, ভবনের ১৩ তলায় এসি বিস্ফোরিত হয় এবং সেখান থেকে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকলমন্ত্রী সুজিত বসু, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রসহ রাজ্যের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজ্য সরকার নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ রুপি ও একজনের চাকরি দেয়ার কথা ঘোষণা করেছে।

শিগগিরই ঘটনার তদন্ত শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে।

অগ্নিকাণ্ড/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *