১০ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): বিদেশিরা আগামী দুই বছর কানাডায় বাড়ি কিনতে পারবেন না। কানাডা সরকার গত শুক্রবার বাড়ি কেনায় বিদেশি বিনিয়োগকারীদের ওপর এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। কানাডায় বাড়ির দাম লাগামহীন। দাম নিয়ন্ত্রণে আনতে জাস্টিন ট্রুডোর সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ ঘোষণা তারই অংশ।
কানাডায় বাড়ির দাম বাড়া নিয়ে চাপে আছে দেশটির সরকার। গত বছর বাড়ির দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। এ ছাড়া দেশটিতে বাড়িভাড়া বেড়েই চলেছে। খবর: দ্য গার্ডিয়ান।
দুই বছর কানাডায় বিদেশিদের বাড়ি কেনা নিষিদ্ধ করা ছাড়াও এক বছরের মধ্যে যাঁরা বাড়ি বিক্রি করবেন, তাদের জন্য কর বাড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা সরকার। তবে এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকছে। কানাডায় অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও দেশটির স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
বাজার নিয়ন্ত্রণে চলতি বছরের ফেডারেল বাজেটে নতুন করে আবাসনের জন্য কয়েক শ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া কানাডার নাগরিকেরা যাতে আবাসন খাতে আসতে পারেন, এ জন্য কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে নতুন একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট ও প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে কর ছাড় রয়েছে।
কানাডা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply