১ জুন ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবেলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে সরকার কারিগরী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার কারিগরী শিক্ষা অধিদপ্তর আয়োজিত কারিগরী শিক্ষকদের দুই মাস ব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর যে প্রাচুর্য রয়েছে তার সুবিধাকে কাজে লাগাতে হলে কারিগরী ধারার শিক্ষকদের আরো যোগ্য ও দক্ষ করে তুলতে হবে। এ জন্য সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।
শিক্ষামন্ত্রী/এএমএম/কিউটি
















Leave a Reply