০৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): কাশ্মীরে ভারতীয় সশস্ত্রবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন দুই পাইলট।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রঞ্জিত সাগর ড্যামে এ ঘটনা ঘটেছে। খবর: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, দুই পাইলটকে নিয়ে ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে। এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, বাশলি এলাকা দিয়ে যাওয়ার সময় এটি ভেঙে পড়ে। রুটিন মেনে এটি এদিন মামুন ক্যানটনমেন্ট এলাকায় থেকে উড়েছিল।
কাঠুয়ার এসএসপি রমেশ কোতোয়াল বলেন, সকাল ১০টা ৪৩ মিনিট নাগাদ হেলিকপ্টারটি ড্যামের ওপর ভেঙে পড়ে। আমরা জলযানগুলির ওপর জোর দিচ্ছি। কিন্তু কোনও সূত্র পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, জল একেবারেই স্বচ্ছ নয়। তাই উদ্ধারকাজে কিছুটা সময় লাগবে। তবে লেক থেকে কিছু ভাসমান অবশিষ্ট অংশ পাওয়া গিয়েছে। পুরও ধ্বংসাবশেষ উদ্ধারে সময় লাগবে। দুটি হেলমেটও পাওয়া গিয়েছে। সম্ভবত দুজন পাইলটের মাথা এটি ছিল।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম















