১৭ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমিত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এরপরই কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।
খবরে বলা হয়, করোনা পরীক্ষায় পম্পেওর নেগেটিভ আসা সত্ত্বেও তিনি কোয়ারেন্টিনে থাকবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, পম্পেও করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। কিন্তু রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী তিনি কোয়ারেন্টিনে থাকবেন। পররাষ্ট্র দপ্তরের চিকিৎসা দল তাকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখবে।
পম্পেও কখন কীভাবে করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, সে সম্পর্কে কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এদিকে বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে পম্পেও অংশ নেননি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পসহ তার প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহযোগী ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন।
যুক্তরাষ্ট্র/এসকেএম
















Leave a Reply