ক্যানসারে মারা গেলেন ‘চিয়ার্স’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ‘চিয়ার্স’ এবং ‘ড্রপ ডেড গর্জিয়াস’ খ্যাত মার্কিন অভিনেত্রী কির্স্টি অ্যালে মারা গেছেন। ৭১ বছর বয়সী এই অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অ্যালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উইলিয়াম স্টিভেনসন এবং লিলি প্রাইস স্টিভেনসন। তারা মৃত অ্যালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে লিখেন, ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে আমাদের মা মারা গেছেন। মাত্র কয়েকদিন আগেই তার ক্যান্সার ধরা পড়েছিল।

বিবৃতিতে তারা আরও লিখেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার পরিবারের সাথে ছিলেন এবং শেষ পর্যন্ত ক্যান্সারের সাথে লড়াই করে গেছেন। তিনি পর্দায় যেমন আইকনিক অভিনেত্রী ছিলেন বাস্তবে তার চেয়েও অসাধারণ মা এবং দাদি ছিলেন। আমরা মফিট ক্যান্সার সেন্টারের ডাক্তার এবং নার্সদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের মায়ের ভালো সেবা করেছেন।

কির্স্টি অ্যালে ১৯৮৩ সালে পার্কার স্টিভেনসনের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ১৯৯৭ সালে তাদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে। ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এনবিসি স্টিকমের কমেডি সিরিজ ‘চিয়ার্স’ এ ‘রেবেকা হাওয়ে’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক খ্যাতি পান। ১৯৯১ সালে ‘রেবেকা হাওয়ে’ চরিত্রের জন্য ‘এমি’ ও ‘গ্লোডেন গ্লোব’ অ্যাওয়ার্ড পান।

কির্স্টি অ্যালে/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *